রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম

জাতি ধর্ম গোত্র বর্ণ সবাইকে মানব প্রেমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খ্রিস্ট ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে গতকাল সকাল সাড়ে দশটায় ‘মুসলিম-হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষ’ নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তারা জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকলকে মানব প্রেমে ঐক্যবদ্ধ হওয়ার জানিয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদের সভাপতি এম.এ ভাসানী।

সমাবেশে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র কর, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, বাংলাদেশ আমজনতা পার্টির সভাপতি গোলাম মোস্তফা সরকার, শ্রমিক নেত্রী শাহানা আকতার শীলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন পাঠান।

বক্তারা বলেন, মহান সৃষ্টিকর্তা মানবজাতিকে শৃঙ্খলিত করার জন্য যুগে যুগে মহান মনীষীদের প্রেরণ করেছেন পৃথিবীতে। তাদের মাঝে অন্যতম যীশু খ্রিস্ট।

মহান মনিষী যীশুর জন্মবার্ষিকী আজ(২৫ ডিসেম্বর)। তাকে আমরা আজ (সোমবার) স্মরণ করছি এই বলে যে, আমরা বাংলাদেশ তথা বিশ্বকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সবাইকে মানবপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বকে মানুষের বাস উপযোগী করতে হবে। যেখানে থাকবে না হিংসা, বিদ্বেষ, হানাহানি, শোষণ-শাসন, নির্যাতন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ