রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম

থার্টি ফাস্টে সন্ধ্যার পর বাইরে অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : থার্টি ফাস্টে সন্ধ্যার পরে বাইরে কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না বলে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শুটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, সেই সাথে রাজধানীর সব বার সন্ধ্যার পর বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'থার্টি ফাস্ট নাইটের জন্যও আমাদের নিরাপত্তাবাহিনী ভালোভাবে প্রস্তুত রয়েছে যাতে কোন ধরণের অরাজক পরিস্থিতি কিংবা কোন ধরণের নাশকতা না হয়। সেজন্য কিছু বিধিনিষেধ আমরা আরোপ করেছি। যেমন সূর্যাস্তের পর বাইরে কেউ কোন অনুষ্ঠান করতে পারবে না। হলগুলি কিংবা বাসাবাড়ির মধ্যে করতে হবে। বারগুলোতেও সন্ধ্যার পরে আমরা কোন মাদক বিক্রি করতে দিচ্ছি না। সেগুলিও বন্ধ করে দিতে হবে।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ