সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া

রাজধানীর হাতিরঝিলে রেলিং ভেঙে গাড়ি খাদে, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর হাতিরঝিলের মহানগর সংলগ্ন দুই নম্বর ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসের এ দুর্ঘটনা ঘটে।

বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২ নম্বর মহানগর ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেট কার নিচে পড়ে যায়। খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি। শুধু গাড়িটি ছিল।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে থাকা কয়েকজন আহত হলে তাদের আশপাশের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িটি রেলিং ভেঙে রাস্তার পাশে পড়েছিল। এতে এক নারীসহ চারজন আহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ