রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

উকিল বাড়ী মসজিদ ও মাদরাসাতু রিদওয়ান-এর আন্তর্জাতিক ইসলামি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফেনীর ধলিয়া বাজার সংলগ্ন ধলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোনাগাজী ধলিয়া উকিল বাড়ী মসজিদ ও মাদরাসাতু রিদওয়ানের উদ্যোগে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ( শনি ও রবিবার) আন্তর্জাতিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, আওলাদে রাসুল সা. আল্লামা আজহার মাদানি ।

মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা রুহুল আমিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, আল্লামা মনির আহমদ কাসেমী, আল্লামা নুরুল ইসলাম আদিব, আল্লামা মুফতি ফয়জুল্লাহ ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মোহাম্মাদ আমিমুল ইহসান আলোচনা করবেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাহফিল কমিটির আহ্বায়ক  মাওলানা হাবিবুল্লাহ মক্কি।

তিনি  আলেম-ওলামা ও  ধর্মপ্রাণ মুসলিম জনতাকে আন্তর্জাতিক এই ইসলামি সম্মেলনে উপস্থিত  হয়ে মাহফিল সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ