রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম

জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান আবু সাঈদ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলের প্রধান আবু সাঈদ ওরফে কারিম ওরফে তালহাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানা যায়।

এসময় তার হেফাজতে থাকা একটি নাইন-এমএম বিদেশি পিস্তল, এটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার সকালে বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত ১টার দিকে গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

আবু সাঈদ ভারতের বর্ধমান খাগড়াগড় বোমা হামলা মামলার আসামি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ