আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলামের আসন্ন ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলনকে সর্বাত্মক সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি তৃণমূল থেকে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা শুরুর পরামর্শ দেন নেতাদের।
৩০ ডিসেম্বর বিকেলে জামিয়া মাদানিয়া বারিধারায় ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির তৃতীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে রোববার থেকে ঢাকা বিভাগীয় জেলাগুলোতে সফর শুরু করার সিদ্ধান্তও নেন নেতারা।
আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, দেশে সৎ নেতৃত্বের মাধ্যমে সুশাসন, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প নেই। আর এজন্য রাজনীতিতে সৎ, দক্ষ ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তুলতে উলামায়ে কেরামকে ইসলামী আদর্শের প্রতি সর্বোচ্চ ভালবাসা, আনুগত্য ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে সামনে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম হক্কানী ওলামায়ে কেরামের নেতৃত্বে গড়ে ওঠা ঐতিহ্যবাহী একটি ইসলামী রাজনৈতিক দল। এই দলের লক্ষ্যই হচ্ছে, সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে ন্যায়, ইনসাফ, সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যেই জমিয়ত কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দ্বীনি কাজে নানা প্রতিবন্ধকতা, সংকট আসতে পারেই। সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে উদ্ভুত প্রতিবন্ধকতাকে এড়িয়ে সম্মুখপানে অগ্রসর হওয়া প্রকৃত নেতাদের কাজ। সুতরাং সংগঠনের কাজে দলীয় নেতা কর্মীদেরকে আদর্শিক আনুগত্যে দৃঢ়তা ও ত্যাগী মানসিকতা নিয়ে দলকে এগিয়ে নিতে গভীর মনোযোগী হতে হবে।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া ও ইউরোপ জমিয়তের বৃটেন শাখার সভাপতি মুফতী সাইফুল ইসলাম।
ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক দলের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শরীক ছিলেন, কমিটির যুগ্মআহবায়ক ও জমিয়তের ঢাকা মহনাগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কমিটির সদ