রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এজন্য অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি মিডিয়াকে জানান। ২০১৪ সালের ‘একদলীয়’ নির্বাচনের বর্ষপূর্তি হিসেবে দিনটি পালন করবে বলে জানানো হয়।

রিজভী বলেন, আগামী ৫ জানুয়ারি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি নিয়েছি। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছি।

সমাবেশ সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওইদিন গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। সেই দিবসটিতে সমাবেশ করে সবাইকে এর প্রতিবাদে শরিক থাকতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ