রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান

১৪ জানুয়ারি সৌদির সঙ্গে হজ চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ২০১৮ সালের হজের জন্য সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে ১৪ জানুয়ারি হজ চুক্তি অনুষ্ঠিত হবে। সৌদিতে এই চুক্তি অনুষ্ঠিত হবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। এই চুক্তির সঙ্গে সংসদীয় কমিটিকেও সম্পৃক্ত করার সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোঃ মকবুল হোসেন এবং মোহাম্মদ আমির হোসেন বৈঠকে অংশ নেন।

কমিটি চিহ্নিত প্রতারক হজ্জ এজেন্সিগুলো যাতে হাজি পাঠাতে করতে না পারে- তা নিশ্চিত করার সুপারিশ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ