রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান

ঢাকায় ফানুসের উপর পুলিশের নিষেধাজ্ঞা, উড়ালেই হবে শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বর্ষবরণসহ নানা আয়োজনে ঢাকার আকাশে দেখা যাচ্ছে ফানুস।  এসব ফানুস থেকে ঘটছে নানা দুর্ঘটনা।  জনবহুল ঢাকা মহানগরীতে নিরাপত্তাজনিত কারণে ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ।

আজ শনিবার ০৬ জানুয়ারি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপি’র এই নিষেধাজ্ঞা না মেনে ফানুস ওড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইদানীং কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন।  এসব ফানুসে কেরোসিন দিয়ে জ্বালানো বাতি থাকে। সেগুলো না নিভেই জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে।  এতে আগুন লাগাসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিক হুমকি তৈরি হচ্ছে।

মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যেকোনও সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেকোনও ধরনের ফানুস ওড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা না মেনে কেউ ফানুস ওড়ালে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ