রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তব সম্মত নয়: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তব সম্মত নয় বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেছেন, পৃথিবীর কোথাও কোনো গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক দেশে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নেই। বাংলাদেশেও এই মুহূর্তে এটা ভাবা অবাস্তব।

তবে ভবিষ্যতে হবে কিনা সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, ভবিষ্যতে এটা হবে কি হবে না সেটা বলা যাবে না।

রবিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা বিদ্যমান আছে সেটাই বিচার বিভাগের জন্য শ্রেয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ