মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

আল্লামা আহমদ শফীকে কটুক্তি; নান্দাইলে সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল
নান্দাইল প্রতিনিধি

আজ ৯ জানুয়ারি বিকালে নান্দাইল উপজেলা জাসদের উদ্যোগে, চন্ডিপাশা স্কুল মাঠে জাসদের জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ইনু তার বক্তব্যে হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফিকে কটুক্তি করে কথা বলে।

এই ঘটনায় উপস্থিত জনতার মাঝে ক্ষোভ দেখা দেয়, অনেকেই সমাবেশ স্থল ত্যাগ করেন।

পরে ফেইসবুক জুড়ে নিন্দার ঝড় উঠে। অনেকেই ইনুকে জাতীয় বেয়াদব আখ্যায়িত করে মন্তব্য করেন। ভবিষ্যতে ইনু যেন নান্দাইলে না আসতে পারে এজন্যও অনেকে তাদের মত ব্যক্ত করেন।

এ নিয়ে নান্দাইলের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার মাঝে ক্ষোভ বিরাজ করছে। ইশা ছাত্র আন্দোলন নান্দাইল উপজেলা নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গনমাধ্যমে বিবৃতি দিয়েছে।

আরএম/