সম্পাদক, ডেইলি মাই নিউজ (আরবি) ও মাসিক আলহেরা
ইসলামী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মুরাবাহাকে অর্থায়ন পদ্ধতি হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে বেশকিছু জটিলতার শিকার হতে হয়। বিজ্ঞ ওলামায়ে কেরামের একটি মহলের দাবি, মুরাবাহা পদ্ধতিতে অর্থায়ন করলে যেহেতু বাকিতে পণ্য বিক্রি করা হয় আর পণ্যের মূল্য নগদের তুলনায় বাকিতে বেশি রাখা হয়, তাই এটি সুদি ঋণের মতো হয়ে যায়। সুদি ঋণে যেমন সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়, তেমনি বাকিতে বিক্রির ক্ষেত্রেও সময়ের বিনিময়ে অতিরিক্ত মূল্য গ্রহণ করা হয়। বিজ্ঞ ওলামায়ে কেরামের এ মহলের দাবি অনুযায়ী, মুরাবাহা পণ্যের মূল্য বিলম্বে আদায় করার কারণে পণ্যের দাম বেশি রাখা, আর সুদি ঋণের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করার মধ্যে কোনো পার্থক্য নেই।
আসলে এ ধারণাটি সৃষ্টি হওয়ার পেছনে যে যুক্তি পেশ করা হয়, তা সঠিক নয়। শরিয়তের কিছু উসুল বা মৌলিক নীতি সম্পর্কে জানা থাকলে এ ধারণাটি ভুল প্রমাণিত হবে। তাই এ আপত্তির জবাবের আগে নীতিগুলো জেনে নিই।
প্রথম নীতি : প্রচলিত লেনদেনে মুদ্রা ও পণ্যের মাঝে পার্থক্য করা হয় না। কিন্তু শরিয়ত মুদ্রা ও সাধারণ পণ্যের মাঝে তারতম্য করে থাকে। সাধারণ ব্যবসা-বাণিজ্যে মুদ্রা যেমন একটির বিনিময়ে অপরটিকে কমবেশি করে লেনদেন করা বৈধ, তেমনি পণ্যও একটির বিনিময়ে অপরটির লেনদেন কমবেশি করা বৈধ। তবে শরিয়তের দৃষ্টিতে একটি পণ্য দ্বারা সমমূল্যের ও সমমানের অপর পণ্য যেমন কমবেশি করে লেনদেন বৈধ, তেমনি একটি মুদ্রার বিনিময়ে সমমূল্যের অপর মুদ্রা কমবেশি করে লেনদেন বৈধ নয়।
দ্বিতীয় নীতি : মুদ্রার নিজস্ব ভ্যালু নেই। মুদ্রা সরাসরি ভোগ করা যায় না। এটি শুধু পণ্য অর্জন বা সেবা অর্জনের মাধ্যম। পক্ষান্তরে পণ্যের নিজস্ব ভ্যালু আছে। পণ্য দ্বারা সরাসরি উপকৃত হওয়া যায়। ভোগ করা যায়।
তৃতীয় নীতি : মুদ্রা একটি অপরটির সঙ্গে শতভাগ সমানÑ চাই মুদ্রা নতুন হোক বা পুরনো। অপরদিকে পণ্য একটি অপরটির সঙ্গে শতভাগ সমান নয়; পার্থক্য আছে। একটি নতুন মোবাইল ও একটি ব্যবহৃত পুরনো মোবাইল এক দামের নয়। উভয়টির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তবে একটি নতুন ৫০০ টাকার নোটের মান অপর একটি পুরনো ৫০০ টাকার নোটের মান শতভাগ সমান। নোট পুরনো হয়ে যাওয়ার কারণে তার মান কমে যায়নি।
চতুর্থ নীতি : ক্রয়-বিক্রয়ে পণ্য নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয়। পক্ষান্তরে মুদ্রা নির্দিষ্ট করলেও নির্দিষ্ট হয় না। যেমন মনে করুন, আবদুল্লাহ একটি মোবাইল সেটের দিকে ইঙ্গিত করে আবদ