সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষে ১০ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলিতে ১০ অন্তত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তানের ৭ ও ভারতের ৩ সেনাসদস্য রয়েছেন বলে ইনডিয়ান টাইমস'র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার সকালে কাশ্মিরের জানড্রোট সেক্টরে এ ঘটনা ঘটে।

ভারতের গণমাধ্যমে ইনডিয়ান টাইমস-এ বলা হয়েছে, সীমান্তের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান বারবার হামলা চালাতে থাকে। সোমবার সকালে একপর্যায়ে পাল্টা হামলা করে ভারত। এতে পাকিস্তানের ৭ সেনা নিহত হয়।

তবে ভারতের সেনা নিহত হওয়ার বিষয়টি দেশটির পক্ষ থেকে এখনো স্বীকার করা হয়নি।

এদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-র বরাত দিয়ে ডন অনলাইন জানায়, পাকিস্তানের আজাদ কাশ্মিরের জানড্রোট সেক্টরে মর্টার হামলা চালিয়েছে ভারতের সেনারা। এর ফলে সেখানে ৪ জন পাকিস্তানি সেনা প্রাণ হারান। পাকিস্তানের সশস্ত্রবাহিনী পাল্টা হামলা চালালে ৩ জন ভারতীয় সেনা নিহত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা ও সীমান্তে অন্তত ৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে একজন বেসামরিক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

তথ্যসূত্র:  ইনডিয়ান টাইমস, ডন

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ