রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুফতী কিফায়াতুল্লাহর বয়ানের মাধ্যমে হাটহাজারী মাদরাসার মাহফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দীনি শিক্ষা নিকেতন আল-জামেয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী'র (হাটহাজারী মাদরাসার) বার্ষিক দীনী মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের প্রথম অধিবেশন আজ (১৯ জানুয়ারি) বাদ ফজর হতে শুরু হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, দারুল উলূম হাটহাজারী'র সহকারি মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঞ্চালনায়, মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুফতী কেফায়েতুল্লাহ এর বয়ানের মাধ্যমে দস্তারবন্দী সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

আল্লামা মুফতী কেফায়েতুল্লাহ বয়ানে বলেন, আজকাল মানুষ হারামের প্রতি অধিকতর ধাবিত হচ্ছে। হারামকে হালাল মনে করছে।

তিনি উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঈমান ও আমলের ক্ষেত্রে যেমন আল্লাহর বিধি-বিধান মেনে চলা অবশ্যক তেমনিভাবে ব্যবসা-বাণিজ্য অর্থ উপার্জন হালাল ত্বরিকায় করার ক্ষেত্রেও আল্লাহর বিধান মেনে চলা অপরিহার্য।

সারাদিনব্যাপি অনুষ্ঠিতব্য আজকের মাহফিলে আরো আলোচনা করেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা সালাহুদ্দিন নানুপুরি, মাওলানা নোমান ফয়জী, ড.আ ফ ম খালিদ হোসাইন প্রমুখ উলামায়ে কেরাম।

মাহফিলের সকল আপডেট পেতে চোখ রাখুন দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারির অফিসিয়াল ফেসবুক পেজে ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ