শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

ঢাবি রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনে ২৫ প্রতিনিধির মধ্যে ২৪টিতে আ’লীগ জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের নির্বাচনে ২৫ প্রতিনিধির মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগপন্থীদের গণতান্ত্রিক ঐক্য পরিষদ।

রবিবার (২১ জানুয়ারি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের মাত্র একজন প্রতিনিধি নির্বাচিত হন।

গণতান্ত্রিক ঐক্য পরিষদের নির্বাচিত প্রার্থীরা হলেন- অধ্যাপক ড. অসীম সরকার, এ.আর. এম এনামুল হক চৌধুরী, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এ বি এম বদরুজ্জো, অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালন, এম ফরিদউদ্দিন, অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, এস এম বাহালুল মজনুন চুন্নু, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, নিজাম চৌধুরী, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ, অধ্যাপক মো. আব্দুল বারী, আতাউর রহমান প্রধান, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, মো. নাসির উদ্দিন, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, রঞ্জিত কুমার সাহা, রামেন্দু কৃষ্ণ মজুমদার, অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

জাতীয়তাবাদী পরিষদের নির্বাচিত একমাত্র প্রার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ