শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অধিকৃত কাশ্মীরে টহলরত ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তানের জেএফ-১৭ জেটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হওয়ায়, ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে সময়ের আগেই ‘অবসরে’ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩০ এপ্রিল অধিকৃত কাশ্মীরে ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমানকে টহল দিতে দেখা যায়। তবে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) জেটগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ধাওয়া করে। পরিস্থিতি আঁচ করতে পেরে ভারতীয় জেটগুলো তাড়াহুড়ো করে এলাকা ত্যাগ করে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পিএএফ যুদ্ধবিমানগুলোর তৎপরতায় ভারতীয় রাফায়েলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং আকাশসীমা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভারতের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভারতেরই একটি শীর্ষ গণমাধ্যম ইয়ন টিভি-র অনলাইন সংস্করণ ধরকারের 'অবসর'-এর খবর নিশ্চিত করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাসের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হলো।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ