বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

সারাদেশে ১ হাজার ১০ টি ইবতেদায়ি মাদরাসা করবে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দীনী শিক্ষা ও দীনী দাওয়াতের ভূমিকা অপরিসীম। দীনী শিক্ষার প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রায় ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই মাদ্রাসাগুলো সারা দেশব্যাপী দীনী শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ (২২ জানুয়ারি, সোমবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুৃল মুকাররমস্থ সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাথে এক মতবিনিময় সভায়  ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক শামীম মোহাম্মদ আফজাল এই তথ্য জানান।

এ সময় তিনি ইসলামের সঠিক দর্শন জাতির সামনে তুলে ধরার ব্যাপারে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

মতবিনিময় সভায়  রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ বলেন, মিডিয়া হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। জাতি উপকৃত হবে এমন কিছু বার্তা সাংবাদিকরা প্রচার করে থাকে। প্রকৃত সাংবাদিকরা কখনোই সাংবাদিকতার নীতিমালার বাইরে গিয়ে কোন কাজ করেন না।

তারা বলেন, ইসলামের সঠিক বার্তা প্রচারে ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ ও সারা দেশে ১ হাজার দশটি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভূইয়া, সাধারন সম্পাদক উবায়দুল্লাহ বাদল, অর্থ সম্পাদক রকীবুল হক, নির্বাহী সদস্য এইচ এম জামাল উদ্দিন, মো: শাহ আলম নূরসহ রিলিজয়াস রিপোর্টার্স ফোরামের সদস্যবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ