রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঢাবি ভিসিকে লাঞ্ছনার অভিযোগে ছাত্রলীগের হামলা, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানকে অবরুদ্ধ করে রাখা শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

আন্দোলনকারীরা ভিসিকে লাঞ্ছিত করেছেন এমন অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

আহতদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও মলচত্বরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের দেয়া ৪ দফা দাবি পূরণের আল্টিমেটাম শেষ হওয়ার পরও তাদের দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার দুপুরে তারা পূর্বঘোষিত ভিসি কার্যালয় ঘেরাও করে। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ে ভিসি আখতারুজ্জামানকে লাঞ্ছিত করে এমন অভিযোগ উঠে। এরপর সেখানে ছাত্রলীগের সাধারণ ও বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসানের নির্দেশে ঢাবির ১৮টি হল থেকে হাজার হাজার নেতাকর্মী এসে ঘেরাও করে।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর রড, লাঠিসোটা দিয়ে থেমে থেমে হামলা করে। এতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের ছাত্র মাসুদ অপু, তাজওয়ার মাহমিদ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি লিটন নন্দীসহ অনেকেই আহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ