রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গান ছেড়ে ইবাদতে মনযোগী হচ্ছেন আরফিন রুমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্লামার ওয়ার্ল্ড ছেড়ে ইবাদতে মনযোগী হচ্ছেন সঙ্গীতশিল্পী আরফিন রুমি। দীর্ঘদিন ধরেই নাকি তিনি নিয়মিত ধর্মে কর্মে মন দিচ্ছেন। বুধবার এ খবর দিয়েছে আমাদের সময় ডটকম।

অনলাইনটি জানিয়েছে, গান-বাজনার পাশাপাশি বেশ কিছুৃদিন ধরেই নামাজ-রোজা এবং এবাদত-বন্দেগীতে মনযোগ স্থাপনের চেষ্টা করছেন তিনি। এরইমধ্যে নিজের নিজের বেশ-ভূষাতে পরিবর্তন এনেছেন রুমি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরফিন রুমি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, সেসব ছবিগুলোর দিকে নজর দিলেই এই পরিবর্তন চোখে পড়বে সবার। মুখে দাড়ি ও মাথায় টুপি পড়া আরফিন রুমিকে দেখলে অনেকে কিঞ্চিত ধাক্কাও খেতে পারেন।

এর আগে অনেক সেলিব্রেটিই গ্লামার জগত ছেড়ে নামাজ বন্দেগিতে মন দিয়েছেন। এদের মধ্যে শাহনাজ রহমতউল্লাহ, ববিতা, নাজনীন আক্তার হ্যাপি এবং সর্বশেষ অনন্ত জলিলের নাম যুক্ত হয়েছে।

রুমি জানান, এই অভ্যাস আজকের না। চেষ্টা করি ধারাবাহিকতা বজায় রাখার। কিন্তু নানান ঝামেলায় চর্চা চালিয়ে যেতে ব্যর্থ হয়েছি। কদিন পর আবার মনোযোগী হয়েছি। অনেক বছর ধরেই এভাবে চলছে। আশাকরি, এই প্রচেষ্টা আজীবনই চলবে।

মাদক ব্যবসা ছেড়ে চিল্লায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ