সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা থেকে ফেরার পথে গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার রাত ৩.৩০ মিনিটের দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপার বড়দাহ নামক স্থানে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও তাঁর ব্যক্তিগত গাড়িচালক প্রাণে বেঁচে গেলেও তার বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা শেষে কুষ্টিয়া ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

তিনি আরও জানান, হামলাকারীরা তার কাছে নগদ অর্থ দাবি করে।  কিন্তু ল্যাপটপ দিতে চাইলে তা নিতে অস্বীকার করে।

ভিসির ব্যক্তিগত গাড়িচালক ফরহাদ বলেন, ‘আমি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পাশের জঙ্গলে আশ্রয় নিই। একটু পরে টহলরত পুলিশ আসলে তাদেরকে ঘটনাটি খুলে বলি এবং আমার স্যারকে বাঁচানোর অনুরোধ করি এবং প্রক্টর স্যারকে ফোন দেই।’

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ‘ঘটনা শোনার সাথে সাথে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছাই। ভিসি স্যারকে তার গাড়িসহ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেই। এ ঘটনার সাথে জড়িতদের বের করতে চিরুনি অভিযান চালানো হচ্ছে।’

এই ঘটনার জের ধরে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ শাপলা ফোরাম, জিয়া পরিষদ,  গ্রীণ ফোরাম, ইবি  সাংবাদিক সমিতি, ইবি প্রেস ক্লাব, ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ