রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দিনে মাত্র একটি সিগারেটও বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকে মনে করেন দিনে মাত্র একটা সিগারেট পানে আর কি এসে যায়? এতে ঝুঁকি খুব সামান্যই। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা।

বৃহস্পতিবার মেডিকেল জার্নাল বিএমজেতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দিনে পুরো প্যাকেটের ২০টি সিগারেট পান করলে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি, মাত্র একটি সিগারেট পান করলেও তার প্রায় অর্ধেক ঝুঁকি তৈরি হয়। খবর এএফপি’র।

প্রতিবেদনটির প্রধান লেখক অ্যালান হ্যাকশাও বলেন, আমরা মনে করি কেউ দিনে ২০টি সিগারেটের বদলে কেবলমাত্র একটি পান করলে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলো মাত্র পাঁচ শতাংশ।

কিন্তু তিনি এএফপি’কে বলেন, ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হলেও হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এটি ঠিক নয়। দিনে মাত্র একটি সিগারেট পান করেও পুরো প্যাকেট ধূমপানের ঝুঁকির প্রায় অর্ধেক বহন করতে হয়।

তিনি আরো বলেন, অনেকে মনে করেন যে দিনে সামান্য কয়েকটি সিগারেট পান করলে দীর্ঘ মেয়াদি কোনা ক্ষতি হয় না। প্রতিবেদনে বলা হয়, এমন ধারণা একেবারে ভুল। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ধূমপানজনিত কারণে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ