রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সমর্থন বন্ধ না করলে সংঘাতের জন্য প্রস্তুত হোন: আমেরিকাকে তুরস্কের হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সরকার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “সিরিয়ার কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র প্রতি সমর্থন বন্ধ করুন তা নাহলে সিরিয়ার মাটিতে তুর্কি সেনাদের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত হোন।” বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ গতকাল (বৃহস্পতিবার) বলেন, “যারা সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করবে তারা এই অভিযানে তুর্কি সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।”

বাকির বোজদাগ আরো বলেন, “আমেরিকার উচিত তাদের সেনাদের বিষয়ে নতুন করে পর্যালোচনা করা এবং তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করা।”

গত বুধবার এক টেলিফোন সংলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে সতর্ক করে বলেছেন, সিরিয়া অভিযানে দু দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি করে এমন সব রকমের পদক্ষেপ এড়িয়ে চলুন। এর একদিন পর তুর্কি উপ প্রধানমন্ত্রী আমেরিকাকে সতর্ক করলেন।

টেলিফোন সংলাপে ট্রাম্পকে এরদোগান বলেছিলেন, তুর্কি সেনারা সন্ত্রাসী সংগঠন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সিরিয়ায় অভিযান চালাচ্ছে।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ