মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

‘কোচিং বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু কার্যকারিতা দেখা যাচ্ছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, কোচিং বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু কোনো ধরনের কার্যকারিতা দেখা যাচ্ছে না। কোচিং বাণিজ্য বন্ধ করতে সরকারকে আরও কঠিন হতে হবে।

গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর শিশু মেধাবৃত্তি ও শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শিশু শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এ পরীক্ষা ওই পরীক্ষা করে পরীক্ষার বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। কিন্তু তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলার কোনো চিন্তা নেই।

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে মেধাবৃত্তি ও মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন্নাহান ওসমানী, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামীন চৌধুরী, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের অধ্যক্ষ মো. মকবুল আহমেদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ