বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ১২০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পুনর্নিরীক্ষার ফলে ফেল থেকে পাস করেছে ১২০ জন মাদরাসা শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে মোট ২৪২ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন আবেদনকারী। বিভিন্ন পর্যায়ে জিপিএ পরিবর্তন হয়েছে ৫৯ জনের। গতকাল সোমবার মাদরাসা বোর্ডের পুনর্নিরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, জেডিসিতে ১৩ হাজার ৮২০জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এ বোর্ডে গণিত ও আরবি বিষয়ে আবেদনের সংখ্যা ছিল বেশি। বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ছাইফ উল্লাহ গনমাধ্যমকে বলেন, আমরা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করেছি। এ ফলাফলের তালিকা মাদরাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী সব পরীক্ষার খাতার শুধু নম্বর গণনা করা হয়ে থাকে। এরপর তা প্রকাশ করা হয়। যাদের ফল পরিবর্তন হবে মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের নতুন ফলাফল জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলে জেএসসি-জেডিসির পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের আবেদেন। এবার জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১৫ লাখ ৪৮ হাজার ৭০০ জন। আর পাস করে ১৩ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক ৫৬ শতাংশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ