বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

নৈতিক শিক্ষা অর্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাওলানা হুছামুদ্দীন ফুলতলী বলেছেন, পৃথিবীতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদেরও সচেতন থাকতে হবে। জাগতিক শিক্ষার মাধ্যমে জীবন পরিচালনা করতে হব।

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে। শুধু লেখাপড়া করলে চলবে না, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করা একান্ত প্রয়োজন।

গতকাল ৩১ জানুয়ারী বুধবার সিলেট নগরীর উপশহরে অবস্থিত শাহজালাল মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাহজালাল মডেল মাদ্রাসার চেয়ারম্যান ও ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লবিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক এনাম উদ্দিন ও হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটনের ডেফুটি পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিছাবাহ উদ্দিন, সাবেক কাউন্সির এডভোকেট ছালেহ আহমদ সেলিম, মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা বদরুল ইসলাম, কোরআনিক হোম ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর কামরুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত,মাওলানা মোতাহির হোসেন, মোস্তাফিজুর রহমান পপু, আলিমউদ্দিন আলিম।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ