সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

সৌদিতে ১৪০ পাসপোর্ট অফিসে ১লক্ষ নারীর চাকরির আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পুরো সৌদি আরব জুড়ে প্রায় ১৪০টি পাসপোর্ট অফিসে ১লক্ষ সৌদি নারী চাকরির জন্য আবেদন করেছে। সৌদি পাসপোর্ট অফিসের সাধারণ অধিদপ্তর (জিডিপি) নারীদের কর্মসংস্থান ও নারীকর্মিদের চাকরির জন্য বিজ্ঞপ্তি দেয়ার পর এই আবেদন এসেছে বলে জানায় পাসপোর্ট অধিদপ্তর কর্তৃপক্ষ।

জানুয়ারির ১৮ তারিখে সৌদি পাসপোর্ট অধিদপ্তর টুইটারের মাধ্যমে সীমান্ত এলাকার প্রায় ১৪০টি দপ্তরে নারী কর্মী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই জিডিপি কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করে, ১লক্ষ ৭ হাজার সৌদি নারী আবেদন করেছে। আর পাসপোর্ট অফিসের অধিদপ্তর ওয়েবসাইট ৬লক্ষেরও বেশি হিট পেয়েছে। তাই কর্তৃপক্ষ আবেদন গ্রহণ বন্ধ রাখতে বাধ্য হয়।

কর্তৃপক্ষ ঘোষণা করে আবেদনকারীদের মাঝে যারা মাস্টার্স-ডিগ্রি সনদধারী তাদেরই আবেদন গ্রহণ করা হবে।

জিডিপি মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তালাল আল-শালহোব আরব নিউজকে জানান, ইলেক্ট্রনিকভাবে আবেদনগুলো যাচাইবাচাই করে কোডিং সিস্টেমের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আবেদনকারীদের কম্পক্ষে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ভিনদেশিদের সাথে বিবাহিতা না হতে হবে। সৌদির বাইরে বড় হয়ে ওঠা নারী বা যাদের বাবা বিদেশে চাকরি করেন তাদেরও আবেদন গ্রহণ করা হবে না।

অনুমোদন প্রাপ্ত প্রার্থীদের ৩০-দিনের প্রশিক্ষণ কোর্সে সফল হতে হবে। সূত্র-আরব নিউজ

‘রুজুর পর পুনরায় ভুল করে বসেন মাওলানা সাদ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ