মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বায়তুল মোকাদ্দাস ইহুদিদের হাতে বেশি দিন থাকবে না: শায়খ ইয়াকুব আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বায়তুল মোকাদ্দাস বেশিদিন ইহুদিদের হাতে থাকবে না এবং শিগগির সেটি মুসলিমরা পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেছেন আল আকসার ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী।

বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে বাংলাদেশ মাদরাসা কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।

শায়খ ইয়কুব আব্বাসী বলেন, আজ আরবের চেয়ে নন আরব মুসলিম এবং উলামা অনেক বেশি। একদিন এ সংখ্যা আরও বহুগুণে বেড়ে যাবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, শত্রুরা ক্রমাগত মুসলমানদের বিভক্ত করছে। মুসলমানদে উগ্রবাদী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত করাচ্ছে। অথচ পৃথিবী সব সন্ত্রাসী কর্মকাণ্ড করে ইহুদি খৃস্টানরা। হিরোশিমায় ভয়াবহ বোমা মেরেছিল তারাই। মুসলমানদের এমন ন্যাক্কারজনক ইতিহাস নেই।

তিনি বলেন, বায়তুল মোকাদ্দাসকে দখল করে রেখেছে ইহুদি শক্তি। কিন্তু বেশি দিন রাখতে পারবে না ইনশাল্লাহ। অচিরেই তারা ইহুদিদের হাত থেকে মুক্ত করবে। এমনকি বাংলাদেশের মুসলিমরাও সেটা করতে পারেন।

মাদরাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ইনস্টল করুন ইসলামী যিন্দেগী

তিনি বলেন, ইসলামের নামে কারা শান্তির ধর্মকে কলঙ্কিত করছে তা খুঁজে বের করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ড. আবু রেজা নিজাম উদ্দিন নদভী এমপি, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা রুহুল আমিন খান উজানী,  মাওলানা সাইফ উদ্দিন খন্দকার, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জি, মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা শাইখ সালেহ হামিদী, মাওলানা জোবায়ের আহমাদ চৌধুরী, শেখ আজিম উদ্দিন, মাওলানা আবদুর রাজ্জাক নদভী প্রমুখ।

শায়খ ইয়াকুব আব্বাসীর পুরো বক্তব্য শুনুন নিচের ভিডিওতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ