মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

বাংলাদেশী তরুণীর ডাকে ১৯০টি দেশে পালিত হলো আন্তর্জাতিক হিজাব দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী নাজমা খানের ডাকে ১ ফেব্রুয়ারী ২০১৮ ষষ্ঠ বছরের মতো বিশ্বজুড়ে পালিত হলো  'WorldHijabDay'-‘আন্তর্জাতিক হিজাব দিবস’।

‘হিজাবে শক্তি’ বা ‘স্ট্রং ইন হিজাব’ এ স্লোগানকে সামনে রেখে এ বছর বিশ্বের ১৯০টি দেশে একযোগে হিজাব দিবস পালিত হয়েছে।

‘আন্তর্জাতিক হিজাব দিবস’ উপলক্ষ্যে কাতার আলনূর কালচারাল সেন্টার মহিলা শাখার ব্যবস্থাপনায় রাজধানী দোহার মুগলিনায় ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় হিজাব সংহতি সভা।

সভায় মুখ্য আলোচক ছিলেন হাফেজা আলেমা মাহমুদা নুরুল আমিন। উপস্থিত ছিলেন হাফেজা আলেমা রহিমা নূর, লুৎফুন নাহার ইউসুফ, ফেরদৌউসি পেয়ার, রাফিয়া রাইহান, নাফিসা আহসান প্রমুখ।

মুখ্য আলোচনায় আলেমা মাহমুদা নুরুল আমিন বলেন, আমেরিকার বৈরি পরিবেশে থেকেও আমাদের বোনেরা ইসলামের অন্যতম বিধান হিজাব পালনের পাশাপাশি এ অধিকার সুনিশ্চিত করার জন্য বিবিধমুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে আর আমরা মুসলিম দেশে বসবাস করেও পর্দা ও হিজাব বর্জনের মাধ্যমে তথাকথিত আধুনিক সাজার চেষ্টা করছি।

 

তিনি বলেন, আজকের এ দিনে মুসলিম নারীদের প্রতি আমাদের আহবান, আপনারা হিজাব ও শরীয়ত সম্মত পর্দাও মেনে চলুন এবং অন্যকেও উৎসাহিত করে হিজাব বিরোধী অপতৎপরতা রুখে দাড়ান।

সকল দেশে মুসলিম নারীর হিজাব ও পর্দার অধিকার সুনিশ্চিত করার আন্দোলন ও আন্তর্জাতিক হিজাব দিবসের সফলতা কামনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

এসএস/