শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘ভারতে মুসলিমদের জন্যে আলাদা রাষ্ট্র দাবি করা উচিৎ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : কাশ্মিরের ডেপুটি মুফতিয়ে আজম নাসির উল ইসলাম বলেছেন, বর্তমানে ভারতে বসবাসরত মুসলিমরা খুবই কষ্টের সাথে জীবন-যাপন করছে। বিভিন্ন নিয়ম নীতির কারণে তারা চরম ভোগান্তিতে পড়ছে, তাদের উচিৎ হবে ভারত সরকারের কাছ থেকে তাদের জন্যে আলাদা একটি রাষ্ট্র দাবি করা।

তিনি আরও বলেন, ‘ভারতে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও গরু জবাই করাসহ আরও বহু কারণ দেখিয়ে তাদের ওপর অনবরত নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারত সরকার।

পাকিস্তান কিন্তু মাত্র ১৭ কোটি মানুষ নিয়ে গঠিত হয়েছিল। যদি মুসলিম জনগোষ্ঠী ভারতে এভাবে নির্যাতিত হতে থাকে তাহলে আমাদের নতুন একটি রাষ্ট্র গঠন করতে হবে। তাদের অবশ্যই উচিৎ নতুন একটি রাষ্ট্র দাবী করা।’

এই বিষয়ে জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা নিন্দা জানান। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, কাশ্মীর কখনই আমাদের দেশ বিভক্তের পক্ষে ছিল না এবং এখানে বসবাসরত মানুষের মধ্যে আমরা কোন ভেদাভেদ করতে চাইনা। আমরা ধর্মের ভেদাভেদের বিরোধিতা করেছি, তবে আমাদেরই উল্টো এর মাশুল দিতে হচ্ছে। আমি মুসলিমদের জন্যে আলাদা রাষ্ট্রের দাবি করার আহ্বানের চরম নিন্দা জানাচ্ছি।’

উল্লেখ, নাসির উল-ইসলাম ২০০০ সাল থেকে কাশ্মিরের ইসলামি শরিয়া সুপ্রিম কোর্টের ডেপুটি মুফতির দায়িত্ব পালন করছেন। তিনি অবশ্যই বরাবরই ভারত সরকারের ‘মুসলিম বিরোধী’ আইনের নিন্দা জানিয়ে আসছেন এবং এর বিরোধিতা করছেন।

সূত্র: জিনিউজ ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ