শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

হাটহাজারীতে মাদরাসায় হামলা, ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারীতে জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে একটি মাদরাসায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৮টার দিকে হাটহাজারী পৌর এলাকার বাসস্টেশনের পশ্চিমে মিঠাছড়া পশ্চিম দেওয়ান নগর জমিরিয়া ইসলামীয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অন্তত ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত মাদরাসাটির নবনির্মিত টিনসেড নির্মিত হেফজখানাটি ভাঙচুর করে।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এক বছর পূর্বে জমির উদ্দিন নামে এক মাওলানা ওই মাদরাসাটি চালু করেন। বর্তমানে মাদরাসার জায়গাটি ১নং সরকারী খাস খতিয়ানভূক্ত। তবে আরএস মূলে এ জায়গাটি আনু মিয়া ও ঠাণ্ডা মিয়া গং এ জায়গাটি তাদের দাবি করে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দায়ের করেন। এ নিয়ে হাটহাজারী মডেল থানায় উভয়পক্ষকে নিয়ে তিনবার বৈঠক হলেও কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শনিবার সকালে হামলার সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে মাদরাসার টিন দিয়ে তৈরি বেড়া ও পিলার ভেঙে ফেলে। সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানার এএসআই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী ঘটনাস্থল পরিদর্শন করে মাদ্রাসা কর্তৃপক্ষকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মাদরাসা পরিচালক ও প্রতিষ্ঠাতা জমির উদ্দিন সাংবাদিকদের বলেন, মাদরাসা নিয়ে কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। তবে স্থানীয় কিছু লোকের সাথে মাদরাসার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ