শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

মেয়েকে নকল দিতে গিয়ে বাবা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়েকে নকল দেয়ার সময় তার বাবাকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরুর পূর্বে সকাল পৌনে ১০টার দিকে শফিকুর রহমান (৪৭) নামে ওই অভিভাবক পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের প্রস্তুতি নেয়াসহ ফেসবুকে প্রশ্ন খোঁজাখুঁজি করছিলেন।

এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা তাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ হাজার টাকা জরিমানা করে পরীক্ষার্থীর বাবা থেকে।

শফিকুর রহমান বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের দোনাইখালী গ্রামের মৃত আকিমদ্দিন শেখের ছেলে। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা এ খবরের সত্যতা নিশ্চিত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ