রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গাজায় শিগগির সামরিক আগ্রাসন চালাতে পারে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যকায় শিগগির সামরিক আগ্রাসন চালাতে পারে ইসরায়েল। এমনই খবর দিয়েছে লন্ডন থেকে প্রকাশিত আরবি পত্রিকা আল হায়াত।

এদিকে আগ্রাসন মোকাবিলায় ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাসসহ গাজার অধিবাসীরা প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় পত্রিকাটি।

হামলার আশঙ্কা প্রকাশ করে একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলি পত্রিকা হারেৎজ। পত্রিকাটি বলেছে, ইসরায়েল খুব শিগগির পরিকল্পিত হামলা চালাবে গাজায়।

আল-হায়াত পত্রিকা বলছে, হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করেছে। এছাড়া, হামাস সদস্যদের ঘর-বাড়ি খালি করা হয়েছে।

গাজা উপত্যকার ওপর সর্বশেষ ২০১৪ সালের জুলাই মাসে আগ্রাসন চালিয়েছিল ইসরাইল। ওই আগ্রাসনে ২২০০ ফিলিস্তিনি শহাদাত বরণ করেন।

গত বছরের ৬ ডিসেম্বর ফিলিস্তিনের জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। সে থেকেই তুমুল আন্দোলন চলছে দেশটিতে। অনেক ফিলিস্তিনি শহীদও হয়েছেন।

বায়তুল মোকাদ্দাস ইহুদিদের হাতে বেশি দিন থাকবে না: শায়খ ইয়াকুব আব্বাসী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ