বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

পদত্যাগ করতে চাইলেন শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: প্রশ্নফাঁস ও ঘুষ নিয়ে সম্প্রতি এক বক্তব্যের জেরে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করতে চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসমলাম নাহিদ।

গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগের ইচ্ছার কথা জানান। তবে প্রধানমন্ত্রী এতে সায় না দিয়ে মন্ত্রণালয়ে অনিয়মে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এরপরই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তনের আভাস দেন তিনি।

সর্বশেষ সোমবার জাতীয় সংসদেও তার পদত্যাগের দাবি ওঠে। সংসেদ দাবির ওঠার পরই নাহিদ দায়িত্ব ছেড়ে দেয়ার আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের অনিয়ম ও প্রশ্ন ফাঁস ঠেকাতে মন্ত্রীকে কড়া নির্দেশনা দেন।

এরপর দুপুর আড়াইটায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রুদ্ধতার বৈঠকে বসেন মন্ত্রী। সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ে রদবদল আনা হচ্ছে।

অতিরিক্ত সচিবসহ প্রায় ডজন খানেক কর্মকর্তার ডেস্ক বদলসহ শিক্ষা দপ্তরগুলোয় বড় পরিবর্তন আনা হচ্ছে। এদিকে গত সোমবার ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর ডেস্ক বদল করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ