শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মারকাযুল ফুরকানের কেরাত সম্মেলনের তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার উদ্যোগে রাজধানীর মুগদা কবরস্থান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বার্ষিক আন্তর্জাতিক কেরাত সম্মেলন।

কেরাত সম্মেলনটি ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে এ সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয় বলে জানিয়েছেন মারকাযুল ফুরকানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শায়খ ড. ফুয়াদ ফাজেল মুহাম্মদ আল হাওশাবি মাক্কি, খতিব-মসজিদে আহমাদি হুদুদে হারাম, মক্কাতুল মুকাররমা, সৌদিআরব।

মারকাযুল ফুরকানের এ কেরাত সম্মেলনে কারিদের মধ্য থেকে উপস্থিত থাকবেন শাইখ ড. আহমাদ নাঈনা, মিসর। শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী, বাংলাদেশ। শাইখ মুহাম্মদ আল মুরিজি, মিসর। কারি সাইয়েদ মুহাম্মদ জাওয়াদ হুসাইনি, ইরান। কারি মুহাম্মদ তৈয়ব জামিল, ভারত। কারি এ.কে.এম ফিরোজ, বাংলাদেশ। কারি সাইদুল ইসলাম আসাদ, বাংলাদেশ। কারি মুহাম্মদ মনজুর আহমদ, বাংলাদেশ।

এছাড়া উপস্থিত থাকবেন কারি আশিক মুস্তাভী, কারি আনাস বিন আনোয়ার ও কারি আবু রায়হান।

কেরাতের পাশাপাশি ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্হাও করা হয়েছে এ সম্মেলনে। দেশের জনপ্রিয় ইসলামি শিল্পবৃন্দ এখানে সঙ্গীত পরিবেশন করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ