রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

খালেদার মুক্তির দাবিতে কাল অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

কর্মসূচির পালনের জন্য শুরুতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্থান করলেও পরে তা পরিবর্তন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই অবস্থান কর্মসূচি পালিত হবে।

এর আগে সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী জানিয়েছিলেন, ঢাকায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।

একই দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। এরপর বুধবার অনশন কর্মসূচি পালনের কথা রয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত।

এছাড়া দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির অর্থদণ্ডসহ ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ