রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

বিএনপি ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জড়িত।

আজ সোমবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের নতুন নামকরণের ফলক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়কটির নাম রাখা হয়েছে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়ক।

ওবায়দুল কাদের বলেন,‘পৃথিবীর ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। যে একটা দেশের বিদেশি দূতাবাসে হামলা চালানো হয়। এই হামলার নির্দেশদাতা লন্ডনে অবস্থানরত, জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাঁর নির্দেশেই, তিনি নিজে করিয়েছেন। অথবা তাঁর নির্দেশে এ ঘটনা ঘটেছে এবং সেটা তদন্ত হচ্ছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে, বিএনপি ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট।’

উল্লেখ্য, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার লন্ডন সময় ভোর ৪টা থেকে ৬টার মধ্যে বিক্ষোভ করেন কয়েকজন নেতাকর্মী। একসময় তাঁরা হাইকমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু দেখা করতে না পেরে তাঁরা হাইকমিশনের ওয়েটিং রুমে ভাঙচুর চালান। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য সভাপতি নাসির আহমদ শাহসহ তিনজনকে আটক করে ব্রিটিশ পুলিশ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ