রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিরপুর ভাষানটেকে মাদরাসা পুড়ে ছাই, পাশে দাঁড়ালো আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আখতার ফয়জী

মিরপুর ভাষানটেকে অবস্থিত জামিয়া মুহাম্মদীয়া ও এতিমখানা পুড়ে ভস্ম। মাদ্রাসার জিনিসপত্র থেকে শুরু করে ছাত্রদের আসবাবপত্র কিছুই অবশিষ্ট নেই।

গতকাল রোববার রাতে পাশের কাঠের দোকান থেকে সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের। মুহূর্তের মধ্যেই আশপাশের দোকান পুড়ে আগুন পৌঁছে যায় মাদ্রাসা ঘরে। তবে ছাত্র-শিক্ষকরা অক্ষত ও নিরাপদে আছেন।

মাদরাসার মুহতামিম মুফতি আবদুল লতীফ ফরুকী সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর অশেষ রহম ও করমে আমার শিক্ষক ও ছাত্ররা অক্ষত আছে। কিন্তু খুবুই দুঃখের সাথে জানাচ্ছি আমার মাদরাসার কোনো কিছুই আর অবশিষ্ট নেই। চেয়ার টেবিল আলমিরা ছাত্রদের বেডিং সব কিছূ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

মাদরাসার এই বিপুল পরিমাণের ক্ষতিতে খুবুই চিন্তিতি হয়ে পড়েন মাদরাসা কর্তপক্ষ। এই সময় মাওলানা গাজি ইয়াকুবসহ অনেক আলেম মাদরাসার পুন:নির্মাণের জন্য এগিয়ে আসেন।

তবে কর্তপক্ষ আশা করেন যে যদি সবাই এগিয়ে আসে তাহলে আজই ছাত্রদের মাথা গুজার জায়গা তৈরি হতে পারে। ( ভষানটেক জামিয়া মুহাম্মদীয়া মাদ্রাসা, সেভিংস একাউন্ট নম্বর: ২৬১২২০০০৩৮২৪২ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ঢাকা সেনানিবাস শাখা) (মুহতামিম: ০১৭১৫-৪২১৫৬১) (বিকাশ এজেন্ট:০১৭৫৫৬৫০৬৭৫)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ