রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় পাঁচ বছরের জেল দেয়া হয়েছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় পাঁচ বছরের জেল দেয়া হয়েছে। তাকে একটি নির্জন, জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে ফেলে রাখা হয়েছে। অথচ আন্তর্জাতিক আইনেও বলা হয়েছে নারী বন্দীদের নির্জন কারাগারে রাখা যাবে না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন কালে দেয়া বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ছাড়াও ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা বেলা ১১টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচিতে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এজন্যই তারা খালেদা জিয়া, তারেক রহমানসহ প্রায় ১৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু মামলা দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না, দেশের মানুষ অবশ্যই খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ