রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মাদরাসা পরিদর্শন করলেন ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মাদরাসা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

গতকাল মঙ্গলবার ১৩ই ফেব্রুয়ারী পুড়ে যাওয়া মাদ্রাসা ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন শেখ ফজলে বারী মাসউদ। এ সময় নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মাসউদ, এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে মহানগরের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রান সহায়তা প্রদান করেন।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে হাত পাখার সম্ভাব্য প্রার্থী ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল ইসলাম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সহ-প্রচার সম্পাদক মুফতি মাছউদুর রহমান, নগর নেতা মাওলানা মাহমুদুল হাসান, ভাষানটেক থানা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী হোসেন, সেক্রেটারি মুহাম্মাদুল্লাহ নাহিদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (১২ ফেব্রুয়ারি রাত) ঢাকা উত্তর-এর আওতাধীন ভাষানটেকে অবস্থিত ‘জামিয়া মুহাম্মদীয়া মাদসারা ও এতিমখানা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার কিতাব পুড়ে যায়

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ