শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

নষ্ট ডিম চেনার পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ডিম খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম। যে কোন মজাদার খাবার তৈরিতে ডিমের ব্যবহার অপরিহার্য। সাধ করে পুডিং বানাতে গিয়ে দেখলেন তার ভেতরে একটি ডিম নষ্ট। আর তা যদি পরীক্ষা না করেই অন্য ডিমের সঙ্গে মিশিয়ে ফেলেন তবে পুরো আয়োজনটাই যাবে মাটি হয়ে। ডিম নষ্ট কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ডিমটি নষ্ট না ভালো। চলুন জেনে নেই-

ঠান্ডা পানির মধ্যে ডিমগুলো ভিজিয়ে রাখুন। এমনভাবে ভেজাবেন যেন ডিমগুলো পানির অনেক নিচে থাকে। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেওয়া যায় ডিমটি নষ্ট।

আলোর সামনে ধরলে যদি ডিমের ভিতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

ডিমটিকে একটি সমান প্লেটের উপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ