রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা

সন্ত্রাসবাদ আর জেহাদ এক নয়: পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

পাক সেনাপ্রধান জেনারেল কমর জাবেদ বাজওয়া বলেন,  সন্ত্রাসবাদ আর জেহাদ এক নয়। সন্ত্রাসবাদকে কখনোই জেহাদ বলা যাবে না। জেহাদের নির্দেশ দেওয়ার অধিকার একমাত্র রাষ্ট্রের।

জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত সিকিউরিটি কনফারেন্সে ‘খেলাফতের পর জেহাদিজম’ বিষয়ে বক্তব্য দেওয়াকালে তিনি ‘জেহাদ’ নিয়ে এ মন্তব্য করেন।

জাবেদ বাজওয়া বলেন, নিজের ওপর নিয়ন্ত্রণের নামই সবচেয়ে বড় জেহাদ। সকল মাযহাবের ওলামারা ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসছেন। পাকিস্তান অপারেশন রদ্দুল ফাসাদের মাধ্যমে আল কায়েদা, তালেবান ও জামায়াতুল আহরারকে পরাজিত করেছে।

পাক সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের জেহাদ বলা উচিত নয়। আমরা গর্ব নিয়ে বলতে পারি পাকিস্তানে সন্ত্রাসবাদের কোনো আশ্রয় নেই। সন্ত্রাসবাদের ঠিকানা আফগানিস্তানে। পাকিস্তানে ২৭ হাজার আফগান অভিবাসী অবস্থান করছে। এখন সময় এসেছে তাদের ফিরিয়ে দেওয়ার। আফগানিস্তানের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে। পাকিস্তান ও আফগানিস্তানের ভূমি একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ