মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফিলিস্তিনের গাজা উপত্যকায় কথিত ‘গোপন স্থাপনা’য় হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছোড়ার অভিযোগ তুলে তার ‘জবাবে’ এই হামলা হয়েছে বলে জানিয়েছে তেলআবিব।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গাজার নিয়ন্ত্রক সংগঠন হামাসের সশস্ত্র শাখার ‘গোপন আস্তানা’ সন্দেহে ওই স্থাপনাগুলোতে এই হামলা হয়। এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতেও গাজার ১৮টি ‘টার্গেটে’ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তিন দিনের মধ্যে তৃতীয়বারের মতো এই হামলা চালালো ইসরায়েল।

সোমবারের হামলা প্রসঙ্গে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দু’জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ রাফাহ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি আক্রমণের প্রেক্ষিতে রাফাহর পূর্বাঞ্চলে আর কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি-না, তাদের সন্ধানে তৎপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা।

এর আগে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী এলাকায় সাইরেন বেজে ওঠার পর গাজা উপত্যকা থেকে একটি রকেট গিয়ে ইসরায়েলের এক বাড়ির ছাদে পড়ে। পরে রাতে একাধিকবার সাইরেন বাজতে শোনা যায়।

জবাবে সেদিন রাতেই গাজা সীমান্ত মুখে গোলাবর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দুই কিশোর নিহত ও দু’জন আহত হয়। রোববারও সন্দেহের বশে গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ