রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বোর্ডের খাতায় উত্তর লিখে ফাঁস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

এসএসসি ও সমমানের পরীক্ষায় এতদিন উত্তরসহ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। সোমবার জীববিজ্ঞান পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস হয়েছে বলে জানা গেছে। তবে এবার বোর্ডের দেওয়া অতিরিক্ত খাতায় (এক্সট্রা খাতা) এমসিকিউ’র সমাধান লেখা রয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই উত্তরপত্র হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে দেওয়া হয়।

খাতার ওপর তারিখ দেওয়া ফেব্রুয়ারি ১৯, দিন সোমবার এবং খাতায় পর্যবেক্ষকের স্বাক্ষরও রয়েছে। এর আগে সকাল ৯টার কিছু আগেই জীববিজ্ঞান প্রশ্নের একটি সেটও এই একই অ্যাপে পাওয়া যায়। যার উত্তর বোর্ডের খাতায় লিখে একই গ্রুপে ছেড়ে দেওয়া হয়।

বোর্ডের এই খাতা কীভাবে বাইরে এলো তা জানতে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ