বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


মাতৃভাষা আল্লাহর দেয়া নেয়ামত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি হেলাল উদ্দীণ হাবিবী

মহান আল্লাহ তা’আলা অত্যন্ত আদর করে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য দিয়ে মানবজাতিকে সৃষ্টি করেছেন। দান করেছেন অফুরন্ত সব নেয়ামত। প্রতিক্ষণে আমরা তাঁর হাজারো নেয়ামত ভোগ করছি। তাঁর দাক্ষিণ্য আনুকল্য ও অনুগ্রহ ছাড়া কারো পক্ষে এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। তাঁর নেয়ামতের কোন সীমা পরিসীমা নেই। কেউ কোনোদিন গণনা করেও শেষ করতে পারবে না।

এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা কর, তবে তা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। (সুরা ইবরাহীম, আয়াতঃ ৩৪) মহান স্রষ্টা মানবজাতিকে সৃষ্টি করে বিভিন্ন শ্রেণী, গোত্র ও সম্প্রদায়ে বিভক্ত করেছেন। দান করেছেন বৈচিত্রময় ভাষা এবং বর্ণ। আর এর মধ্যে রয়েছে প্রজ্ঞাময় স্রষ্টার বিশেষ রহস্য।

এ সম্পর্কে মহান আল্লাহ তা’আলা মহাগ্রন্থ আল-কোরআনে ইরশাদ করেন, হে মানব সম্প্রদায়! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি; যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সর্বাধিক খোদাভীরু। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞাত, সব কিছুর খবর রাখেন। (সুরা হুজরাত, আয়াত: ১৩)

আল্লাহ তা’আলার বানী, তাঁর আরও এক নিদর্শন হচ্ছে নভোমন্ডল ও ভূমন্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। (সুরা আর রূম, আয়াত: ২২) দয়াময় প্রভূর অগণিত নেয়ামত থেকে অন্যতম একটি নেয়ামত হলো মাতৃভাষা। মহান আল্লাহ তা’আলা হেদায়াতের পতাকাবাহী জামাত সকল নবী-রাসুলকে মাতৃভাষা দিয়ে প্রেরণ করেছেন।

‘মাতৃভাষা’ শব্দের সরল অর্থ হচ্ছে, মায়ের ভাষা। হযরত আদম আ. ও হযরত হাওয়া আ. জান্নাত থেকে দুনিয়াতে এসে সর্বপ্রথম আরবী ভাষায় কথা বলতেন এবং তাদের সন্তানেরাও আরবী ভাষায় কথা বলতেন। সে হিসেবে মানবজাতির সর্বপ্রথম মাতৃভাষা ছিল আরবী। তবে সে সময়ে ভাষা শুধু ধ্বনি বা আওয়াজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর কোন লিখিত রূপ ছিল না। অতঃপর হযরত আদম আ. এর নিকটবর্তী নবী হযরত ইদরিস আ. সর্বপ্রথম বর্ণ আবিষ্কার করেন। কালের বিবর্তনে পৃথিবীতে বিভিন্ন ভাষা আবিষ্কার হয়।

বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার ভাষা প্রচলিত আছে। বাংলা আমাদের মাতৃভাষা। জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান চতুর্থ। ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে, খ্রিস্টীয় সপ্তম শতà¦