রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শ্যাম্পু করার পর চুলের ক্ষতি থেকে রক্ষা পেতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য ডেস্ক: ধুলাবালি আর মেশিন-কলকারখাার ধোঁয়ায় আপনার চুলের অবস্থা দফারফা। তার ওপর রয়েছে রং কিংবা শ্যাম্পুর ক্ষতিকর প্রভাব। ফলে প্রতিদিনই চুলের ক্ষতি হচ্ছে। জেনে নিন এই ক্ষতির হাত থেকে কীভাবে চুল রক্ষা করবে-

১. আপনি কি শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করছেন না? তাহলে মারাত্মক ভুল করছেন। চুল নরম রাখার জন্য শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি।

তবে, যদি আপনার মনে হয়, কন্ডিশনার আপনার চুলকে প্রচণ্ড তেলতেলে করে দিচ্ছে, তাহলে শ্যাম্পু করার আগে কন্ডিশনার ব্যবহার করুন।

২. আপনি কি সঠিক শ্যাম্পু ব্যবহার করছেন? চুলের ধরণ জেনে তবেই শ্যাম্পু করা দরকার। ভুল শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল আরো বেশি রুক্ষ শুষ্ক হয়ে যেতে পারে।

৩. চুল ধোয়ার সময়ে কখনোই গরম পানি ব্যবহার করবেন না। শ্যাম্পু ব্যবহার করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। ঠান্ডা পানি যে শুধুমাত্র ত্বকের জন্যই উপকারী তাই নয়, চুলের জন্যও একই রকম উপকারী।

৪. গোসল করে ভেজা চুল কখনোই চিরুনি দিয়ে আঁচড়াবেন না। কারণ, গোসল করার পর চুলের গোড়া নরম থাকে। তাই তখন একটু টানেই চুল ছিঁড়ে যেতে পারে। সুত্র: ইন্টারনেট।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ