শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

সিরিয়ার শিশুদের উদ্দেশ্যে রোনালদোর আবেগপূর্ণ বার্তা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: যেখানেই মানবতা বিপন্ন, সেখানেই ক্রিস্টিয়ানো রোনালদো।ফিলিস্তিন, মিয়ানমারসহ বিশ্বের অনেক শিশুদের পাশেই দাড়িয়েছেন ৭নাম্বার জার্সিধারী CR7 খ্যাত  এই তারকা।

নিজের এই ‘মানবপ্রেমের’ পরিচয় বহুবার দিয়েছেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার। দুস্থ, অসহায়, রোগাক্রান্ত শিশুদের জন্য ভালবাসা বিলিয়েছেন অনেকবার। করেছেন আর্থিক সহায়তা।

সিরিয়ার যুদ্ধ-বিধ্বস্ত শিশুদের পাশে দাঁড়িয়ে নিজের সেই মানবিক গুণের পরিচয় আরও একবার দিলেন রোনালদো। শুধু পাশে থাকার ঘোষণাই নয়, এক ভিডিও বার্তায় রোনালদো সিরিয়ার রাসায়নিক গ্যাস হামলায় দগ্ধ শিশুদের জোগালেন অনুপ্রেরণা। দিলেন বেঁচে থাকার সাহস।

সিরিয়ার পূর্ব ঘৌওতা অঞ্চলে ক্রমাগতভাবে ক্লোরিন গ্যাস হামলা চালিয়ে যাচ্ছে ক্ষমতালোভী শাসক মহল। তাদের ক্ষমতার লোভে মানবতা বিপন্ন।

অঝোড়ে ঝড়ছে জীবন, রক্ত। এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৫০০ এরও বেশি মানুষ। বিষাক্ত গ্যাসের বিষ ক্রিয়ায় দগ্ধ হাজার হাজার নারী-শিশু। বিষাক্ত গ্যাসের কারণে নিতে পারছে না শ্বাস-প্রশ্বাস।

ক্ষমতালোভীদের ক্ষমতার আকাঙ্খা ছোট্টবেলাতেই তাদের জীবনকে করে তুলেছে দুর্বিসহ। সেসব অসহায় বিপন্ন শিশুদের উদ্দেশ্যেই রোনালদোর ওই ভিডিও বার্তা।

আবেগঘন সেই ভিডিও বার্তায় ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো যুদ্ধ-বিধ্বস্ত শিশুদের বেঁচে থাকার আশা জুগিয়েছেন।

ভিডিও বার্তায় রোনালদো বলেছেন,

‘হ্যালো, সিরিয়ার শিশুরা, আমার এই বার্তাটা তোমাদের জন্য। আমরা জানি তোমরা অনেক সংগ্রাম করছ, কষ্ট করছ। আমি খুব বিখ্যাত একজন খেলোয়াড় হতে পারি। কিন্ত তোমরাই সত্যিকারের বীর, প্রকৃত যোদ্ধা।

তোমরা আশা হারিও না। নিজেদের যত্ন নিও। বেঁচে থাকার চেষ্টা করো। পুরো বিশ্ব তোমাদের সঙ্গে আছে। আমিও তোমাদের সঙ্গে আছি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ