রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক মতবিনিময় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে গেলেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রাজধানীর পরীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিক সমস্যার কথা শুনতে চলছিল ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠান।

জানা যায়, সাধারণ নাগরিকদের সঙ্গে অনুষ্ঠানে প্রশ্নউত্তর চলাকালে হঠাৎ ভেঙে পড়ে মঞ্চ। এতে মেয়রসহ মঞ্চে উপস্থিত সবাই নিচে পড়ে যান। মঞ্চে প্রায় ৩০-৩৫ জন ছিলেন বলে জানা। তবে কেউ আহত হননি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত ওজনেই মঞ্চ ভেঙে পড়ে।

কিছুক্ষণ পর সাঈদ খোকন দাঁড়িয়ে বলেন, আল্লাহ আমাদের উপর রহম করেছেন। আমরা ঠিক আছি। এটি দুর্ঘটনাবশত হয়েছে। যেহেতু এমন দুর্ঘটনা ঘটেছে তাই আজ আর দুই-একটি প্রশ্ন নিয়েই অনুষ্ঠান শেষ করে দেব।

এরপর আরও কিছুক্ষণ কথা বলে অনুষ্ঠান শেষ করা হয়।

৫ ফার্সি কবি; সাহিত্যের অনন্য খোরাক যাদের লেখা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ