মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সীমান্তে আরও সেনা বাড়ালো মিয়ানমার: অবস্থা থমথমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরও সেনা সদস্য বাড়িয়েছে মিয়ানমার। এ নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, শনিবার নতুন করে তিন পিকআপভ্যান সেনা বাড়ানো হয় তুমব্রু সীমান্তে। এর আগে বাংলাদেশের দিকে গুলিও ছুড়েছিল ওই সেনারা। যদিও পতাকা বৈঠকে কাল তা অস্বীকার করেছে মিয়ানমার।

এদিকে অবস্থা বিবেচনায় ঘুমধুম তুমব্রু সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশও জনশক্তি বাড়িয়েছে। নতুন করে বাড়ানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শুক্রবার রাতে নোম্যান্সল্যান্ডের কোনাপাড়া আশ্রয় ক্যাম্প ছাড়তে রোহিঙ্গাদের মাইকিং করে সতর্ক করা হয়েছে।

এ নিয়ে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, মিয়ানমারের নিরাপত্তার প্রয়োজনে সীমান্তের ওপারে সেনা-বিজিপি সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে সীমান্তে টহল সেনা-বিজিপির রুটিন প্রশিক্ষণের একটি অংশ বলে দাবি করেছে মিয়ানমার।

সীমান্ত সুরক্ষায় সার্বিক পরিস্থিতি মোকাবেলা এবং পর্যবেক্ষণের জন্য তুমব্রু সীমান্তে বিজিবির জনবলশক্তি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

সীমান্তে গুলি বর্ষণের কথা অস্বীকার করলো মিয়ানমার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ