মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অনুষ্ঠানেই বিদ্যুৎ বিভ্রাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুষ্ঠানেই বিদ্যুৎ ছিল না ২২ মিনিট।

সোমবার বিকালে সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর বক্তব্য শুরুর ঠিক কয়েক মিনিট আগে ৪টা ৪৫ মিনিটের দিকে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎবিহীন অবস্থায় জেনারেটরের মাধ্যমে মন্ত্রী বক্তব্য শুরু করেন। ২২ মিনিট পর ৫টা ৭ মিনিটে বিদ্যুৎ সচল হয়।

এসময় অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মাঝে অস্থিরতা দেখা যায়। বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের শুরুতে বিদ্যুৎ চলে যাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের মাঝেও অস্থিরতার সৃষ্টি হয় ।