শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বিশ্বকাপে নিষিদ্ধ হলেন শাহজাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিপদ পিছু ছাড়ছেই না আফগানিস্তানের। বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ড আর জিম্বাবুয়ের সাথে হেরে খাঁদের কিনারায় থাকা আফগানিস্তান যেন আরেকটা ধাক্কা খেলো।
২০১৯ বিশ্বকাপ খেলতে হলে কোয়ালিফাইং রাউন্ড খেলে তবেই যেতে হবে বিশ্বকাপের মূল মঞ্চে। যেখানে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নাবী-রশিদদের নিয়ে উড়তে থাকা আফগানিস্তান হঠাৎ যেন মুখ থুবড়ে পড়েছে।

কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় আফগানিস্তান। স্কটিশদের সাথে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারে আফগানরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের সাথে হেরে যায় মাত্র ২ রানে। যে ম্যাচকে বলা যায় বাঁচা-মরার ম্যাচ। তাই হয়তো এমন সব কাণ্ড ঘটেছে এই ম্যাচে।

আইসিসি’র আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধসহ ম্যাচ ফি’র ১৫ শতাংশ সাথে এক ডিমেরিট পয়েন্ট পান এই উইকেট-কিপার ব্যাটসম্যান। তার অপরাধ ছিল আউট হওয়ার পর পিচের ওপর ব্যাট দিয়ে আঘাত করা, যার কারণ পিচের ক্ষতি হয়। আম্পায়ারের ভাষ্যমতে, পিচের কিছু অংশ ফেটে যায়।

এর আগেও শাহজাদের নামের পাশে ছিল তিনটি ডিমেরিট পয়েন্ট। সবশেষ ম্যাচে ১ ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় আইন অনুযায়ী দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ